০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

১৩ বছর পর শিরোপা জিতলেন সানিয়া মির্জা

ভারতের টেনিস সুপারস্টার সানিয়া মির্জার প্রত্যাবর্তনটা হলো স্বপ্নের মতো। হোবার্ট ইন্টারন্যাশনাল টেনিসে চীনের শাও পেং ও শুয়াই ঝ্যাং জুটিকে হারিয়ে শিরোপা জিতেছে সানিয়া মির্জা ও ইউক্রেনের নাদিয়া কিচেনক জুটি। ৬-৪, ৬-৪ সেটে ম্যাচটি জিতে নেয় অবাছাই এই জুটি।

পুত্র ইজহান মির্জা মালিকের জন্মের পর দুই বছর কোর্টের বাইরে ছিলেন সানিয়া মির্জা। দুই বছর পর ফিরেই শুরুটা যে ট্রফিমণ্ডিত হবে সেটা হয়তো কেউ ভাবেনি। হোবার্টে জিতে ২৮০ র‌্যাঙ্কিং পয়েন্ট অর্জন করলেন সানিয়া-নাদিয়া।

২০০৭ সালে সর্বশেষ মেয়েদের ডাবলসের শিরোপা স্বাদ নেন সানিয়া মির্জা। সেবার যুক্তরাষ্ট্রের বেথানি মাটেক-সান্ডসকে সঙ্গে নিয়ে জয় করেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল। ১৩ বছর পর ফের মেয়েদের ডাবলসের শিরোপার স্বাদ নিলেন এই ভারতীয় তারকা। এটি সানিয়ার ৪৩তম শিরোপা।

ট্রফি জয়ের পর উল্লসিত সানিয়া বলেন, আমার কাছে এই ট্রফি জয় অবিশ্বাস্য। এত দিন পরে কোর্টে ফিরে ট্রফি পাব, এটা ভাবিনি। আশা করি আমার লড়াই অন্য মেয়েদেরও অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, নাদিয়া বা আমি, কেউই আজ নিজেদের সেরাটা খেলিনি। তবুও আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি ভেবে সত্যিই খুব ভালো লাগছে। পরিবারকে সবসময় পাশে না পেলে এতটা সফল হতে পারতাম না।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

১৩ বছর পর শিরোপা জিতলেন সানিয়া মির্জা

প্রকাশিত : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০