০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

  ১০০ রাজস্ব কর্মকর্তা পেলেন টাইম স্কেল

ফাইল ফটো

১০০ জন রাজস্ব কর্মকর্তাকে টাইম স্কেল বা উচ্চতর গ্রেড দিয়েছে সরকার। শুল্ক, আবগারি ও ভ্যাট বিভাগের এসব কর্মকর্তাকে টাইম স্কেল বা উচ্চতর গ্রেড দিয়ে মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরির বেতন ভাতাদি আদেশ ২০১৫ এর ৪ নম্বর অনুচ্ছেদ অনুসারে জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৭(৯) অনুচ্ছেদ অনুযায়ী অভ্যন্তরীণ সম্পদ বিভাগের দশম, একাদশ এবং দ্বাদশ গ্রেডভুক্ত ২য় শ্রেণির কর্মকর্তাদের টাইম স্কেল বা উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পদোন্নতি/উচ্চতর টাইম স্কেল/সিলেকশন গ্রেড প্রদান বিষয়ক কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ১০০ জনকে জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী এ টাইম স্কেল দেয়া হয়। তাদের বেতন হবে ১১ হাজার থেকে ২০ হাজার ৩৭০ টাকা (গ্রেড-৯)।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

  ১০০ রাজস্ব কর্মকর্তা পেলেন টাইম স্কেল

প্রকাশিত : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০