০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

করোনাভাইরাসে আক্রান্ত ভারতীয় যুবকের মৃত্যু

চীনে উৎপত্তি মরণব্যাধী করোনাভাইরাসের বলি হয়েছেন এক ভারতীয় যুবক। মঙ্গলবার মালয়েশিয়ার এক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান মনির হোসেন নামের ওই যুবক। তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বিশালগড়ে। তিনি হলেন এই ভাইরাসে প্রাণ হারানো প্রথম ভারতীয় নাগরিক।

স্থানীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, মালয়েশিয়ায় একটি রেস্তোঁরায় কাজ করতেন মনির হোসেন। গত সপ্তাহে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন সেখানকার এক হাসপাতালে। মঙ্গলবার সেখানেই তিনি মারা যান। মনিরের মরদেহ দ্রুত ত্রিপুরায় ফিরিয়ে আনতে মোদি সরকারের কাছে আবেদন জানিয়েছে তার পরিবার।

তার বাবা জানিয়েছেন, পরিবারের আর্থিক হাল ফেরাতে দু’ বছর আগে মালয়েশিয়া গিয়েছিলেন মনির। সেখানেই এমন মর্মান্তিক মৃত্যু হলো তার।

এদিকে মনির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আগরতলা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বসানো হয়েছে মেডিকেল টিমও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)’র দেয়া তথ্যমতে বিশ্বের যে ৩০টি দেশে করোনাভাইরাস হানা দেয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, সে তালিকায় ভারতও রয়েছে। হু-এর সমীক্ষা বলছে, ঝুঁকির তালিকায় যে দেশগুলি রয়েছে, তার মধ্যে প্রথম নামটি হল থাইল্যান্ড। এরপরেই আছে জাপান ও হংকং। আমেরিকা আছে ছ’নম্বরে, অস্ট্রেলিয়া ১০ নম্বরে, ইংল্যান্ড ১৭ নম্বরে এবং ভারত ২৩ নম্বরে।

ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মহারাষ্ট্রের ৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

করোনাভাইরাসে আক্রান্ত ভারতীয় যুবকের মৃত্যু

প্রকাশিত : ১১:৫৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০