০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী বাংলাদেশকে ৪১ সালে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ’৪১ সালে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে বদ্ধপরিকর। আমরা হয়তো সে সময় অনেকে বেঁচে থাকবো না। কিন্তু আজ যারা সনদ নিলেন, তাদের অনেকেই থাকবেন। তারা দেশ পরিচালনা করবেন। তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
মন্ত্রী আজ (৩১ জানুয়ারি) হাটহাজারীর ইডেন ইংলিশ স্কুলের একবছর পূর্তি উপলক্ষ্যে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মানবাধিকার নেত্রী এ্যাডভোকেট প্রফেসর কামরুন নাহার পায়রা উড়িয়ে অনুষ্ঠানের ও বিদ্যালয়ের নব নির্মিত মূল ভবনের উদ্বোধন করেন। এসময় চট্টগ্রাম জেলায় শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য ১০৮ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করেন মন্ত্রী।

স্কুলের প্রতিষ্ঠাতা খালিদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইঞ্জিনিয়ার ড. মোঃ রফিকুল ইসলাম, হাটহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহানুর তাসনিম বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, দৈনিক একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসা. রোকেয়া বেগম, তথ্য ও গবেষণা সম্পাদক মনোয়ারা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কন্ঠশিল্পী অধ্যাপক মো. মাহাবুব আলম ও জোবায়দা মাশরুবা মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের শিক্ষা আত্মকেন্দ্রিক নয়। নিজের জন্য যেমন স্বপ্ন দেখতে হবে, অপরের জন্যও ভাবতে শেখাতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশের পাশাপাশি শিক্ষার্থীদের বাঙ্গালি সংস্কৃতি শেখাতে হবে। শিক্ষার্থীদের বাংলা গান, নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত শেখাতে হবে । তারা যেন ভিন্ন দেশের গানের চর্চা না করেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিদ্যালয়ের অবকাঠামো দিয়ে মান নির্ণয় করা সম্ভব নয়। বিদ্যালয়ের মূল্যায়ন করতে হবে পাঠদানের মানের মাধ্যমে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হলো মানুষের সারা জীবনের চলার পাথেয়। জীবনের প্রতিকুলতা পাড়ি দেওয়ার জন্য যে শিক্ষা, তার ভিত্তি প্রাথমিক শিক্ষাকালে সঞ্চয় করতে হয়।

শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিশুরা খেলার ছলে পড়ালেখা করবে। ভয়ভীতি দেখিয়ে মনে আতংক সৃষ্টি করে পড়ালোখা করানো সম্ভব নয়। মন্ত্রী আরো বলেন, আমাদের উন্নত রাষ্ট্রের সাথে উন্নত জাতি গঠন করতে হবে। মানবিক মূল্যবোধসম্পন্ন জাতি ব্যতীত উন্নত দেশ গঠন করা সম্ভব নয়। মন্ত্রী বলেন, শিশুদের মনে মাবনসেবার মনোভাব তৈরি করতে হবে। ডাক্তার হয়ে ধনী ব্যক্তির চিকিৎসা করবে, গরীব মানুষ চিকিৎসা পাবে না-এ শিক্ষার প্রয়োজন নাই। ধনী-দরিদ্র সকলের চিকিৎসা করবেন-এমন মানুষ তৈরি করতে হবে। শিশুদের সাহেব হওয়ার শিক্ষা দিবেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, বৃদ্ধ বয়সে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠানোর শিক্ষা দিতে হবে।

উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, শিশু বয়সে বাবা-মা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়ার মানসিকতা যেন না হয়। সমাজে যারা ভালো মানুষ হয়েছেন তাদের জীবনী শুনিয়ে শিশুদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

প্রধানমন্ত্রী বাংলাদেশকে ৪১ সালে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০