০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

বন্যায় ভাসছে নিউজিল্যান্ড, ঘরবাড়ি ছাড়লো হাজারো মানুষ

বন্যায় ভেসে গেছে নিউজিল্যান্ড দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলো। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা সেখানকার সাউথল্যান্ড অঞ্চলটির। ইতিমধ্যে ওই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আকস্মিক বন্যায় ঘরবাড়ি ছেড়েছে হাজারো মানুষ। সেই সঙ্গে প্রত্যন্ত মিলফোর্ড সাউন্ড বিউটি পর্যটন স্পটে আটকা পড়েছেন অনেক পর্যটক। এখন পর্যন্ত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টায় সাউথল্যান্ডে জরুরি অবস্থা জারি করেছে সাউদার্নের সিভিল ডিফেন্স ইমারজেন্সি ম্যানেজমেন্ট। গত ৬০ ঘণ্টা ধরে সেখানে অনবরত বৃষ্টি পড়ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম নিউজিল্যান্ড হ্যারাল্ড। সেখানে ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রধান প্রধান সড়কে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া নদীর তীরগুলোতে ফাটল দেখা দিয়েছে।

বুধবার ভোরে জরুরি ভিত্তিতে নিম্নাঞ্চল গোর ও মাতৌরার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাতৌরা নদীর পানি তীরে উঠে আসে। উইন্ডহ্যাম অঞ্চলের মানুষদের এলাকা ছাড়তে হতে পারে—এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সিভিল ডিফেন্স ইমারজেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র জানান, তারা ৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে নোটিশ জারি করেছি। বাসিন্দাদের ওষুধ, পোশাক ও নিজেদের পরিচয়পত্র নিয়ে যেতে বলা হয়েছে। অঞ্চলটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন পর্যন্ত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পর্যটকদের জন্য জনপ্রিয় পর্যটক স্পট পর্বত মিলফোর্ড সাউন্ডের একমাত্র রাস্তা বন্যার পানিতে ভেসে গেছে। সেখানে প্রায় ২০০ পর্যটক অবস্থান করছেন বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

বন্যায় ভাসছে নিউজিল্যান্ড, ঘরবাড়ি ছাড়লো হাজারো মানুষ

প্রকাশিত : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০