১২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

জম্মু ও কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীর গৃহবন্দির সময় বাড়লো

ভারতের জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির গৃহবন্দির সময় বাড়ালো প্রশাসন। প্রায় ৬ মাস ধরে গৃহবন্দি রাখার পর তাদের ওপর জনসুরক্ষা আইন জারি করে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ দুই নেতার গৃহবন্দির সময় বাড়ানো হলো। মেহবুবা মুফতির মেয়ে এক টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, জনসুরক্ষা আইনে কোনো বিচারপ্রক্রিয়া ছাড়াই দুই বছর পর্যন্ত কাউকে আটক করে রাখা যায়। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতির আটকের পরোয়ানায় সই করবেন এক জেলা প্রশাসক। এ আইনের মাধ্যমে কোনো বিচারপ্রক্রিয়া ছাড়াই দুই নেতাকে ৩ মাস জেলে থাকতে হতে পারে। গত সেপ্টেম্বরে একই আইনের মামলার গ্রেফতার হন ওমর আবদুল্লার বাবা ফারুক আবদুল্লাহ। তিনিও গত আগস্ট থেকে গৃহবন্দি রয়েছেন।

গত বছরের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। এরপরই অঞ্চটিতে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে ওমর আবুদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতিসহ শতাধিক রাজনীতিবিদকে গৃহবন্দি করা হয় ।

জন সুরক্ষা আইন ভারতের অন্যতম কঠিন একটি আইন। এ আইনের মাধ্যমে কোনো ব্যক্তির আচরণ ‘প্ররোচনামূলক, উত্তেজক বা সরকারি নির্দেশ অমান্য হতে পারে এমন’ হলে তাকে আটক করার বিধান রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

জম্মু ও কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীর গৃহবন্দির সময় বাড়লো

প্রকাশিত : ০৪:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০