০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

এক ফরম্যাটকে বিদায় জানাবেন কোহলি!

বেসিন রিজার্ভের প্রথম টেস্ট ম্যাচের আগে কোহলি এক ফরম্যাটকে বিদায় জানানো ইঙ্গিত দিয়ে ফেলেছেন। ভারত অধিনায়ক বলেছেন, ‘আমি বড় প্রেক্ষাপটে দেখছি। কঠিন তিনটে বছরের জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। এর পরেই হয়তো অন্য কথাবার্তা শুনতে পাবেন আমার কাছ থেকে। আগামী দু’-তিন বছরে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার বয়স যখন ৩৪ বা ৩৫ হবে, তখন শরীর হয়তো বেশি ধকল নিতে পারবে না।’ তখনই একটা ফর্ম্যাটকে ছেড়ে দেওয়ার কথা হয়তো ঘোষণা করে দেবেন ভারত অধিনায়ক।

সামনে ভরা ক্রিকেট মৌসুম ভারতের। পরের তিন বছরে দুটো টি-টোয়েন্টি ও একটি ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে হবে ভারতকে। বিরাটের মন্তব্য থেকে বিশেষজ্ঞদের অনুমান, সেই ইভেন্টগুলোর পরেই কোহলি হয়তো যে কোনো একটি ফর্ম্যাট থেকে অবসর নেবেন।

কোহালির বয়স এখন ৩১। এই মুহূর্তে বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটারও তিনি। কিন্তু টানা ক্রিকেট খেলে যাওয়ার ধকল বেশি দিন নিতে পারবে না তার শরীরও। কোহালি জানেন এই সত্যিটা। তাই ভারত অধিনায়ক বলছেন, প্রায় আট বছর ধরে আমি বছরে তিনশ দিন ক্রিকেট খেলে চলেছি। এর মধ্যে রয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, প্র্যাকটিস সেশন। সব সময়ে নিজের সেরাটা নিংড়ে দিতে হয় মাঠে। সব কিছু মিলিয়ে শরীরের ওপরে চাপ পড়ে যায়।

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এখন কোহলি। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট জিততে হলে ব্যাট হাতে তাকে জ্বলে ওঠতেই হবে। কোহলি বলছেন, একই রকম ক্ষিপ্রতা নিয়ে আমাকে খেলে যেতে হবে। কারণ পরের দু’-তিন বছরে দল আমার কাছ থেকে অনেক কিছু চাইছে। সূত্র: আনন্দবাজার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এক ফরম্যাটকে বিদায় জানাবেন কোহলি!

প্রকাশিত : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০