০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

র‍্যাগিং ফৌজদারি অপরাধ, মামলাতে বাধা নেই: হাইকোর্ট

র‍্যাগিং একটি ফৌজদারি অপরাধ, এ অপরাধের জন্য ফৌজদারি আইনে মামলা হতে বাধা নেই বলে জানালেন হাইকোর্ট। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।

এখন থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী গুরুতর অপরাধ করলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়া যাবে। এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া নীতিমালা হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। ওই আইনে উত্ত্যক্তের পাশাপাশি র‍্যাগিং শব্দটি যোগ করার নির্দেশ দিয়েছেন আদালত।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রী আত্মহত্যার ঘটনায় এ প্রতিবেদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। নবীন বরণ বা এ জাতীয় অনুষ্ঠানে র‍্যাগিং হয় বলে মন্তব্য করেন হাইকোর্ট। এজন্য এটি বন্ধে কঠিন আইন করার কথা বলেন হাইকোর্ট। এ ধরনের ব্যবস্থা না থাকায় আবরার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন আদালত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

র‍্যাগিং ফৌজদারি অপরাধ, মামলাতে বাধা নেই: হাইকোর্ট

প্রকাশিত : ০২:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০