০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

উদ্বোধন হলো শহিদ আইভি রহমান স্টেডিয়াম

কিশোরগঞ্জের ভৈরবে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহিদ আইভি রহমান পৌর স্টেডিয়ামের উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে স্টেডিয়ামটির শুভ উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলীসহ ছয়জন জাতীয় দলের খেলোয়াড়।

এছাড়া উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র অ্যাড. ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও ইউএনও লুবনা ফারজানা প্রমুখ।

জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান খলিল এন্টারপ্রাইজ ২০১৬ সালের ডিসেম্বরে এই স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু করে। তারা নির্ধারিত মেয়াদে ২০১৮ সালের ডিসেম্বরে কাজ সমাপ্ত করে। নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘ এক বছরের অধিক সময়ের পরে শুক্রবার স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

এই স্টেডিয়ামটি উদ্বোধনের ফলে স্থানীয় খেলোয়াড়দের খেলাধুলায় গতি বাড়বে। সে সঙ্গে ক্রিকেট ও ফুটবল খেলে এই মাঠে থেকে অনেক ভালো মানের খেলোয়াড় তৈরি হবে। একদিন তারাও জাতীয় দলে খেলবে। ভৈরবসহ বাংলাদেশের মুখ আলোকিত করবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

উদ্বোধন হলো শহিদ আইভি রহমান স্টেডিয়াম

প্রকাশিত : ০৫:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০