অনেকের ধারণা, জিম্বাবুয়ের সিরিজ হতে যাচ্ছে মাশরাফির শেষ সিরিজ। তবে আল-আমিনের মতে, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ককে সম্মান জানানোর কিছু নেই।
তিনি বলেন, আমাদের ক্রিকেটে মাশরাফির অবদান অনেক। উনি এমন একজন অধিনায়ক যিনি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে পারেন। তার উপস্থিতিতে ড্রেসিংরুমের পরিবেশ পাল্টে যায়। উনার হাত ধরে অনেক সাফল্য পেয়েছেন টাইগাররা। দেশের ক্রিকেটে পৌঁছেছে অনন্য উচ্চতায়।
আল-আমিনের মতে, ব্যাপক আয়োজন করে মাশরাফিকে বিদায় জানানো উচিত। এটা তার প্রাপ্য। বিসিবির সেদিকে দৃষ্টি রাখা দরকার।
ইংল্যান্ড বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মাশরাফি বিন মর্তুজা। তিনিই দলকে নেতৃত্ব দেবেন। শ্রীলংকা সফরে ছিলেন না ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন,অধিনায়ক হিসেবে এটাই হবে ম্যাশের শেষ ওয়ানডে সিরিজ। উনি খেলা চালিয়ে যেতে চাইলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েই দলে জায়গা পেতে হবে।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























