১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনা ভাইরাসের ঝুঁকি থাকলে বাতিল পাকিস্তান সফর

পাকিস্তানে তৃতীয় ধাপে সফরে যাবে বাংলাদেশ। এই সফরে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা টাইগারদের। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি। সেই সঙ্গে এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনাও করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের করোনা ভাইরাস নিয়ে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে এবং এ ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে আমরা পিসিবির সঙ্গে কথা বলব এবং যদি কোনো ঝুঁকি দেখি তাহলে অবশ্যই আমরা পাকিস্তান সফরে দল পাঠাবো না। তবে এখনই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস নিয়ে এখন পুরো বিশ্বই আতঙ্কিত। এ ভাইরাসে সৃষ্ট রোগটি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশও। এ অবস্থায় আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিন্তা পাকিস্তানের কারণে। এমনিতেই দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আছে নানান প্রশ্ন, এবার তাতে যুক্ত হয়েছে করোনাভাইরাস আতঙ্ক। কারণ চীন ছাড়িয়ে পাকিস্তানেও ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস।

সর্বশেষ হিসেব অনুযায়ী, করোনাভাইরাস কারণে মৃতের সংখ্যা ৩ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। এর মধ্যে পাকিস্তানে ৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির করাচিতে প্রায় সব স্কুল ১৩ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ওই অঞ্চলে এখন পর্যন্ত ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

করোনা ভাইরাসের ঝুঁকি থাকলে বাতিল পাকিস্তান সফর

প্রকাশিত : ০৮:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০