১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

না খেলেই প্রথমবার ফাইনালে ভারত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ভেসে গেছে বৃষ্টিতে। সিডনিতে এক বলও মাঠে গড়ায়নি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ না খেলেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেলো গেল ভারতের মেয়েরা।

সেমি ফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি। আর তাই নিয়মানুযায়ী, গ্রুপপর্বে বেশি পয়েন্ট থাকার সুবাদে জয়ী হিসেবে বিবেচিত হয়েছে হারমানপ্রিত কৌরের ভারত। ভারতীয় দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠেছিলো। গ্রুপপর্বে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও শ্রীলংকাকে হারায় তারা। তাই বৃষ্টির জন্য ম্যাচ পণ্ড হওয়ায় ফাইনালে উঠে গেলো ভারত।

মঙ্গলবার থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে ম্যাচের ভেন্যু সিডনিতে। বুধবার প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে সেখানে। বৃহস্পতিবার সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। সিডনির স্থানীয় সময় বেলা ৩টা (বাংলাদেশ সময় সকাল ১০টা) থেকে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা ছিলো। টস হওয়ার কথা ছিলো বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। কিন্তু বৃষ্টি থামার কোনো সম্ভাবনা না দেখায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে ফাইনালে ওঠার ন্যূনতম সুযোগও হাতছাড়া হয়ে যায় ইংলিশ মেয়েদের।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

না খেলেই প্রথমবার ফাইনালে ভারত

প্রকাশিত : ১২:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০