০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

‘ইয়াবা সম্রাট’ আমিন হুদার মৃত্যু

ফাইল ছবি

মাদক মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত ‘ইয়াবা সম্রাট’ আমিন হুদা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) প্রিজন সেলে মারা গেছেন।

শুক্রবার (০৬ মার্চ) দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত এক বছর ধরে আমি হুদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ছিলেন কার্ডিয়াক পেশেন্ট, আরও কিছু জটিলতা ছিল।

ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানান জেলার।

২০০৭ সালের ২৫ অক্টোবর গুলশানের দু’টি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির কাঁচামাল ও রাসয়নিক, যন্ত্রপাতি এবং ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। এ সময় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাগ্নে এবং এম বি মাল্টিকেয়ার টেকনোলজি লিমিটেডের শীর্ষ কর্মকর্তা আমিন হুদা ও তার কর্মচারী আহসানুলকে গ্রেপ্তার করা হয়। আমিন হুদা তখন পরিচিতি পান ‘ইয়াবা সম্রাট’ নামে। ওই ঘটনায় মাদক আইনে দ ‘টি মামলা হয়। পরে ২০১২ সালের ১৫ জুলাই আমিন হুদা ও আহসানুল হককে কয়েকটি ধারায় মোট ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

‘ইয়াবা সম্রাট’ আমিন হুদার মৃত্যু

প্রকাশিত : ০৬:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০