০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সাফল্যের কথা জানালেন লিটন

সফরের শুরুতে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। টেস্ট ও ওয়ানডেতে শতভাগ সাফল্য নিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ। সেই সাথে প্রায় এক মাসের সফর জয় ছাড়াই শেষ করতে হবে জিম্বাবুয়েকে। আর ৩ ফরম্যাটে সিরিজ জিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

এই সিরিজে লিটন কুমার দাসের সোনালী সময় গেছে। টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে তার ধারাবাহিক পারফম্যান্স সেটার প্রমান। ধারাবাহিক ব্যাটসম্যান লিটন তিন ফরম্যাটে সবশেষ ৬ ইনিংসে দুটি সেঞ্চুরি আর ৩ ফিফটির সাহায্যে ৮০.৫০ গড়ে ৪৮৩ রান সংগ্রহ করেছেন।

ধারাবাহিক এমন পারফরম্যান্স নিয়ে বুধবার খেলা শেষে লিটন বলেন, নিজেকে নিয়ে আমার খুব গর্ববোধ হচ্ছে। ভগবানের প্রতি কৃতজ্ঞতা। ভগবান ছাড়া সম্ভব হত না। আমি শুধু অনুশীলনে কঠোর পরিশ্রম করে গেছি এবং খেলার প্রসেস বদলেছি- যে জিনিসটা আমাকে অনেক সাহায্য করেছে।

তিনি বলেন, বিশেষ করে কোচিং স্টাফদের আমি ধন্যবাদ দিতে চাই। কারণ নেটে ব্যাটিং করার সময় তারা সবসময় আমার দিকে মনোযোগ দিয়েছেন। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সবসময় বলেছেন, স্বাভাবিক খেলা খেলো, শুধু টাইমিংটা ঠিকমত করো। তামিম ইকবাল ভাইয়ের সাথেও ভালো বোঝাপড়া হয়েছিল, এতদিন উইকেটে অনেক বুঝিয়েছে। এসব কারণেই ভালো সাফল্য পেয়েছি আমি।

ভালো করায় স্বাভাবিকভাবেই লিটন ওপর বেড়েছে প্রত্যাশা চাপ। তবে নিজের ওপর বাড়তি চাপ না নিয়ে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে মুখিয়ে ডানহাতি ওপেনার- ‘চাপ না…আপনি যখন একটা জিনিস হাতে পাবেন, সেটা ফেলে দেওয়া অনেক সহজ, ধরে রাখা কঠিন। এখন আমার জন্য নতুন চ্যালেঞ্জ শুরু হবে, আমি আমার পারফরম্যান্স কতোটা ধরে রাখতে পারব। চেষ্টা করব এই পারফরম্যান্স ধরে রাখতে। জানি না কতটুকু পারব। কিন্তু অনুশীলনে কঠোর পরিশ্রম করব।’

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

সাফল্যের কথা জানালেন লিটন

প্রকাশিত : ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০