০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনা : পিএসএল ছাড়ছেন ইংলিশ ক্রিকেটাররা

ছবি : সংগৃহীত

নিরাপত্তা শঙ্কা নিয়েই প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে চলছে পিএসএল। নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত থাকার পর ঘরের মাঠে পঞ্চম আসর সম্পন্ন করা চ্যালেঞ্জ ছিল পাক ক্রিকেট বোর্ডের কাছে। তবে শেষ দিকে এসে বড়সড় ধাক্কা খেতে যাচ্ছে টুর্নামেন্টটি। তবে নিরাপত্তার কারণে নয়; পাকিস্তান সুপার লিগে কোপ পড়ল করোনাভাইরাসের।

অন্তিমলগ্নে গ্রুপপর্বের খেলা। ফাইনাল থেকে মাত্র ৭ ম্যাচ দূরে দাঁড়িয়ে এবারের পিএসএল। কিন্তু ইতিটানার আগেই রঙ হারাতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের আসরটি। করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা।

প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাবে দেশে ফেরা নিয়ে জটিলতা তৈরি হতে পারে মঈন আলি, জেসন রয়, জেমস ভিন্সদের। সেই কথা ভেবে তড়িঘড়ি পাকিস্তান ছাড়ছেন তারা। আজকালের মধ্যেই ঘরে ফিরছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।

বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের ভয়াবহ প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। সংক্রমণ এড়াতে ইতিমধ্যে অনেক ইভেন্ট স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে বহু ম্যাচ। কিন্তু তা তোয়াক্কা না করেই চলছিল ফ্র্যাঞ্চাইজি লিগটি। মাঠে দর্শক না থাকলেও ম্যাচ ঠিকই চালিয়ে গেছে কর্তৃপক্ষ। কিন্তু শেষ রক্ষা হলো না।

করোনার বিস্তার রোধের কারণে এক দেশের সঙ্গে বিমান ফ্লাইট বাতিল করছে আরেক দেশ। বিদেশ থেকে দেশে লোকজনের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করছে। স্বভাবতই ঝামেলায় পড়ার শঙ্কায় ইংলিশ ক্রিকেটাররা। যে কারণে পাকিস্তান ছাড়ছেন তারা।

পিএসএল শেষ হতে আরও ৯ দিন বাকি। ততদিনে দেশটিতে করোনা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলা মুশকিল। তাই আগভাগেই দেশে ফিরে যেতে চাচ্ছেন মঈন-রয়রা।

তাদের মতো বিশ্বকাপজয়ী তারকাসহ ১৫ ইংলিশ ক্রিকেটার খেলছেন ২০২০ পিএসএলে। মাঠ মাতাচ্ছেন টম ব্যান্টন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডানের মতো ক্রিকেটাররাও। তাদের আবেদনে সাড়া দিয়েছে পিএসএল কর্তৃপক্ষও। বিশ্বজয়ী তারকাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন তারা। খেলোয়াড়দের ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছে পিসিবি। শনিবারের মধ্যেই ইংল্যান্ডে ফিরে যাবেন তারা।

উল্লেখ্য, এখন পর্যন্ত পাকিস্তানের ২২ জন মরণঘাতী করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই করাচির। পিএসএলের বাকি ম্যাচগুলো হবে সেখানেই।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

করোনা : পিএসএল ছাড়ছেন ইংলিশ ক্রিকেটাররা

প্রকাশিত : ০২:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০