০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

ঘাড়ের চোট সারিয়ে ফিরছেন মোসাদ্দেক

মোসাদ্দেক হোসেন সৈকত /ফাইল ছবি

চোখের ইনফেকশন আর মায়ের গুরুতর অবস্থার কারণে বেশ কদিন ধরেই মাঠের বাইরে ছিলেন টাইগার ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। বঙ্গবন্ধু বিপিএল দিয়ে পুরো দমে মাঠে লড়াই করেছেন, তবে সেই লড়াইয়ে সফল হয়নি নতুন চোটের কারণে।

তবে ঘাড়ের সেই চোট কাটিয়ে শীঘ্রই বাইশ গজে ফিরতে যাচ্ছেন তরুণ এই অলরাউন্ডার। আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন আসর বঙ্গবন্ধু ডিপিএল দিয়ে তিনি ফিরবেন মাঠে।

ডিপিএলে এবারো আবাহনীর হয়ে খেলবেন মোসাদ্দেক। গত আসরে দলটির অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি, জিতেছেন শিরোপাও। শিরোপা জয়ে উল্লেখযোগ্য ভূমিকাও ছিল তার। এবার তাই আরও ভালো করার বাড়তি দায়িত্ব নিয়েই মাঠে নামছেন।

গত বছরের শেষদিকে ঘাড়ে চোট পান মোসাদ্দেক। বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডারের হয়ে ডাইভ দিতে গিয়ে এই চোট বাঁধান। এরপর আসর থেকে ছিটকে পড়েন, একইসাথে মাঠ থেকেও। সুস্থ হতে লেগেছে দুই মাসেরও বেশি সময়। জাতীয় দলের দুই দফা পাকিস্তান সফর ও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে পারেননি সৈকত।

যদিও ঘাড়ের চোট সারাতে ২৮ দিনের বিশ্রামে দেওয়া হয়েছিল তাকে। তাতেও সেরে না ওঠায় বিলম্বিত ও দীর্ঘায়িত হয়েছে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের মাঠে ফেরা।

বঙ্গবন্ধু বিপিএল উজ্জ্বল ছিল না মোসাদ্দেকের পারফরম্যান্স। নিজ দল সিলেট থান্ডারের মত তার পারফরম্যান্সও ছিল বিবর্ণ। ঢাকা প্লাটুনের বিপক্ষে ডাইভ দিকে গিয়ে চোট পান। এতে মোসাদ্দেকের ঘাড় ও পিঠের মাঝামাঝি জায়গায় গ্রেড টু টিয়ার ধরা পড়ে। চোট পাওয়ার পর প্রথমে ঘাড়ে ব্যথা অনুভব করলেও পরে তা পিঠেও ছড়িয়ে পড়ে। এ কারণেই মোসাদ্দেকের সেরে উঠতে সময় লেগেছে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

ঘাড়ের চোট সারিয়ে ফিরছেন মোসাদ্দেক

প্রকাশিত : ০৪:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০