করোনা আতঙ্কের মধ্যেও হাত মেলানো বন্ধ করেননি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ওই একইদিন এ ভাইরাসটির প্রাদুর্ভাব মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি
করোনাভাইরাসের সংক্রমণের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। চীন থেকে সংক্রমিত হওয়া প্রাণঘাতী এই ভাইরাস যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যাপক থাবা ফেলেছে। এদিকে করোনা আতঙ্কের মধ্যেও হাত মেলানো বন্ধ করেননি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৩ মার্চ) তবে একই দিন রোজ গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠানে তাকে উপস্থিতি ব্যবসায়ী ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কয়েকজন প্রতিনিধি সাথে হাত মেলাতে দেখা গেছে বলে এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী পলিটিকো।
কিন্তু ট্রাম্প হাত মিলিয়ে বলেন, “মনে হয় অভিবাদন জানানোর জন্য বেশ কঠিন সময় কাটাতে হচ্ছে আমাদের।” এর আগে ওই একইদিন এ ভাইরাসটির প্রাদুর্ভাব মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে ‘কোভিড-১৯’ রোগে এ পর্যন্ত ১,৭০১ জন আক্রান্ত হয়েছেন এবং ৪০ জন মারা গেছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























