০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

‘গোমূত্র ও গোবর খেলে সারবে করোনা’

গোমূত্র পান করছেন হিন্দু মহসভার লোকজন, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে শনিবার (১৪ মার্চ) ভারতের একটি হিন্দুত্ববাদী দল গোমূত্র পানের উৎসব করেছে। রাজধানী নয়া দিল্লিতে অখিল ভারত হিন্দু মহাসভার সদর দপ্তরে আয়োজিত এই উৎসবে যোগ দিয়েছিলেন ২০০ মানুষ।

বিশেষজ্ঞের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গোমূত্র ক্যান্সারসহ যে কোনো রোগের ওষুধ নয়। এছাড়া গোমূত্র করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

হিন্দু মহাসভার অনুষ্ঠানে যোগ দেওয়া ওম প্রকাশ নামের এক ব্যক্তি বলেন, ‘আমরা ২১ বছর ধরে গোমূত্র পান করে আসছি। গোসলের জন্য আমরা গোবরও ব্যবহার করি। আমরা কখনও ইংরেজদের ওষুধ ব্যবহারের প্রয়োজন অনুভব করিনি।’

সর্বভারতীয় হিন্দু ইউনিয়নের প্রধান চক্রপাণি মহারাজকে করোনাভাইরাসের একটি ক্যারিকাচারের মুখে এক চামচ গোমূত্র ধরে রেখে ছবি তুলতে দেখা গেছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির নেতারাও প্রায়ই গোমূত্রকে ওষুধ হিসেবে এবং ক্যান্সারের চিকিৎসায় ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। চলতি মাসের প্রথম দিকে আসামের এক আইনপ্রণেতা বিধানসভায় দাঁড়িয়ে করোনাভাইরাসের চিকিৎসায় গোমূত্র ও গোবর ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

‘গোমূত্র ও গোবর খেলে সারবে করোনা’

প্রকাশিত : ০৯:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০