০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ভারতে আক্রান্তের সংখ্যা ১শ’ ছাড়াল, নিহত ২

সৌদি আরবের পর ভারতেও ১শ’ ছাড়িয়েছে প্রাণঘাতী করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৭ জন। এদের মধ্যে ১৭ জন বিদেশি।

রোববার (১৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার (১৪ মার্চ) রাতেও দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৮০। দেশটিতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। সেখানে অন্তত ৩১ জনের শরীরে নভেল করোনভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া, কেরালায় আক্রান্ত হয়েছেন ২২ জন।

ভারতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন দু’জন। এর পরপরই করোনা সংক্রমণকে বিপর্যয় ঘোষণা করে দেশটির কেন্দ্রীয় সরকার। মৃতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু, আদৌ এ অর্থ তারা পাবেন কি না এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ, সরকারি ঘোষণায় কোথাও ওই চার লাখ রুপির কথা বলা হয়নি।

করোনার প্রকোপ ঠেকাতে শনিবার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশকীয় পণ্যের স্বীকৃতি দিয়েছে মোদি সরকার। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এসবের উৎপাদন বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে সৌদি আরবে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৩ জন। শনিবার নতুন করে করোনায় আক্রান্ত হন আরও ১৭ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

ভারতে আক্রান্তের সংখ্যা ১শ’ ছাড়াল, নিহত ২

প্রকাশিত : ০৪:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০