০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

করোনা আতঙ্ক নয়, প্রস্তুত হতে হবে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সার্কভুক্ত দেশগুলোকে এই পরিস্থিতি মোকাবিলায় একত্রিত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় আমাদের একসঙ্গে লড়তে হবে। এর জন্য আতঙ্কিত না হয়ে প্রস্তুত হতে হবে।

রোববার (১৫ মার্চ) বিকেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আট দেশের সরকার প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হয়ে তিনি এ আহ্বান জানান। খবর এনডিটিভির

এই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন।

এসময় মোদি বলেন, ভারত করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নিয়েছে। এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ভারত তৎপর।

সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের তিনি বলেন, আমাদের যৌথ প্রচেষ্টা ফলপ্রসূ হবে। মোদি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমাদের আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিতে হবে। এটাই এখন আমাদের মূলমন্ত্র হওয়া উচিত। আমাদের গা ছাড়া মনোভাব ছাড়তে হবে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার আছে কি না পর্যালোচনা চলছে

করোনা আতঙ্ক নয়, প্রস্তুত হতে হবে: মোদি

প্রকাশিত : ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০