ভারতে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবে তাজমহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস মহামারী রূপে দেখা দেওয়ায় এর সংক্রমণ রুখতে আপাতত দর্শকদের জন্যে বন্ধ রাখা হবে তাজমহল।
তারা জানিয়েছে, প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক তাজমহল পরিদর্শনে আসে। পর্যটকদের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ। সেই কারণেই তাজমহল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভির
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। সতর্কতা হিসেবে দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান ও সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
আপাতত ভারত বিদেশি পর্যটকদের এদেশে আসার ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
বিজনেস বাংলাদেশ/ আরিফ


























