০৮:২০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

করোনা নিয়ন্ত্রণে ক্লান্ত ডাচ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইন্স। ছবি: সংগৃহীত

নভেল করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে নেদারল্যান্ডস সরকারের লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসা দেশটির স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। পার্লামেন্টে এই বৈশ্বিক মহামারি বিতর্কে বক্তৃতা দেয়ার সময় তিনি অচেতন হয়ে পড়েন। শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) পদত্যাগের ঘোষণা দেন এ মন্ত্রী।

গত বুধবার পার্লামেন্টে করোনাভাইরাস নিয়ে বিতর্কের সময় সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রানস (৫৬) অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। তবে বর্তমানে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে একটানা প্রচণ্ড কাজের চাপের কারণেই অজ্ঞান হয়ে পড়েছিলেন।

দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পদত্যাগ করেছেন ব্রানস।

নেদারল্যান্ডস সরকার বলছে, ব্রুনোর পদে যোগ্য কাউকে না পাওয়া পর্যন্ত সহকারী প্রধানমন্ত্রী হুগো দে হোঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। যদিও সুস্থ হয়ে উঠলে নতুন করে কাজে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ব্রুনো। সূত্র: রয়টার্স

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

করোনা নিয়ন্ত্রণে ক্লান্ত ডাচ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত : ০৭:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০