১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

স্পেনে ২৪ ঘণ্টায় ২৩৫ জনের মৃত্যু , মোট ১০০২

ছবি সংগৃহীত

ইউরোপের দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ২৩৫ জনের প্রাণহানি ঘটেছে। একদিন আগেই দেশটিতে এই মহামারিতে প্রাণহানির সংখ্যা ছিল ৭৬৭। শুক্রবার (২০ মার্চ) নতুন করে প্রায় আড়াইশ মানুষের প্রাণহানি ঘটায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২ জনে।

দেশটির জরুরি স্বাস্থ্য বিভাগের প্রধান ফার্নান্দো সিমন বলেন, করোনাভাইরাস মহামারিতে স্পেনে মৃত্যুর সংখ্যা বেড়ে এক হাজার ২ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১৪৭ থাকলেও শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৮০ জনে। ইউরোপের দেশগুলোর মধ্য ইতালি এবং স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

স্পেনে ২৪ ঘণ্টায় ২৩৫ জনের মৃত্যু , মোট ১০০২

প্রকাশিত : ০৮:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০