০২:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় কাশ্মীরে প্রথম মৃত্যু

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে পৃথিবীর ভূস্বর্গ হিসেবে খ্যাত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে প্রথমবারের মতো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে শহরের চেস্ট ডিজিজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি হায়দারপোড়া গ্রামের বাসিন্দা ছিলেন । খবর এনডিটিভির

শ্রীনগরের মেয়র জুনেদ আজিম মট্টু টুইট করে খবরটি নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির সংস্পর্শে আসা আরও ৪ ব্যক্তির শরীরেও করোনা পজিটিভ ধরা পড়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত ওই রোগীকে চিকিৎসা দেয়া ৭ জন চিকিৎসকসহ ৭০ জনেরও বেশি মানুষকে সতর্কতাস্বরূপ কোয়ারান্টাইন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১১ জনে দাড়িয়েছে। তবে কাশ্মীর প্রশাসন ভূস্বর্গে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছে।

এদিকে সংবাদসংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, করোনা আক্রান্ত সন্দেহে এখন পর্যন্ত মোট ৫ হাজার ১২৪ জন পর্যটকের উপর নজরদারি করা হচ্ছে কাশ্মীরে। এর মধ্যে ৩ হাজার ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি হাসপাতালের কোয়ারেন্টাইনে রয়েছেন ৮০ জন এবং বাড়িতে আছেন ১ হাজার ৪৭৭ জন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের

করোনায় কাশ্মীরে প্রথম মৃত্যু

প্রকাশিত : ১২:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০