০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ২২৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর বুধবার (২৫ মার্চ) একদিনে দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এদিন ২২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১০৩৬ জনে পৌঁছেছে।

এছাড়া এদিন দেশটিতে নতুন করে ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬৮ হাজার ৫৭৩ জনে। বিবিসি জানায়, চীন ও ইতালির পর করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা তৃতীয় সর্বোচ্চ।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞরা বলছেন আরও বেশি নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ করায় আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বাড়ছে। দেশটির নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে প্রায় ৩১ হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন।
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যত কঠোরভাবে আমরা সামাজিক শিষ্টাচার মেনে চলবো, তত বেশি প্রাণ রক্ষা করতে পারবো।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়া-১ আসনে নিরাপত্তা শঙ্কা: ১৩৫ কেন্দ্রের ৬৬টিই ঝুঁকিপূর্ণ

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ২২৩ জনের মৃত্যু

প্রকাশিত : ০৪:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০