ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে করোনার বিরদ্ধে লড়াইয়ে শুক্রবার থেকে সারা দেশে ‘অপারেশন নমস্তে’ শুরু করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান।
তিনি বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে তার বাহিনী সরকারকে সহায়তা করবে। ভারতীয় সেনাবাহিনী এ লড়াইয়ের নাম দিয়েছে ‘অপারেশন নমস্তে’। এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় ৮টি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে সেনাবাহিনী।
সেনাপ্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনী এর আগেও সব অপারেশনে সফল হয়েছে, ‘অপারেশন নমস্তে’ও সফলতার সঙ্গে সম্পন্ন করবে।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























