০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

দেশের রেমিট্যান্সে করোনার থাবা

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) দেশের বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ওলট-পালট করে দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের রেমিট্যান্স আয়েও।

সদ্য শেষ হওয়া মার্চ মাসে বড় ধাক্কা খেয়েছে দেশের প্রবাসী আয়। বড় ধরনের পতন হয়েছে রেমিট্যান্স খাতে।

মার্চ মাসে ১২৮ কোটি ৬৮ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের মার্চ মাসের চেয়ে ১৩ দশমিক ৩৪ শতাংশ কম। আগের মাস ফেব্রুয়ারির চেয়ে কম ১২ দশমিক ৮৪ শতাংশ।

এমনকি মার্চ মাসের রেমিট্যান্স গত এক বছর তিন মাসে সবচেয়ে কম। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ১২০ কোটি ৬৯ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারি রূপ নেওয়ার পর এই মার্চ মাসেই অনেকে দেশে ফিরে এসেছিলেন। জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত ফিরে আসেন ৬ লাখ ৬৬ হাজার ৫৩০ জন। তাদের শিগগিরই ফিরে যাওয়ার সম্ভাবনাও কম।

বাংলাদেশের জিডিপিতে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্সের অবদান ১২ শতাংশের মতো।

গোটা বিশ্ব এই মহামারির কবলে পড়ায় রেমিট্যান্স অচিরে যে আবার জেগে উঠবে না, সে বিষয়ে কোনো সংশয় নেই অর্থনীতিবিদদের।

ফলে বর্তমান সময়ে অনেকটা রেমিট্যান্স নির্ভর বাংলাদেশের অর্থনীতির সামনে কেবলই অন্ধকার।
ট্যাগ :
জনপ্রিয়

দেশের রেমিট্যান্সে করোনার থাবা

প্রকাশিত : ১২:০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০

বিজনেস বাংলাদেশ/ মেহেদী