ময়মনসিংহের ভালুকায় ৯ বছরের তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ধর্ষক ময়েজ উদ্দিন(৫২) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার ময়েজ উদ্দিন( ৫২) উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রামের মৃত হাসমত অালীর ছেলে।
ধর্ষক ময়েজ উদ্দিনকে বিরুনীয়া ইউনিয়নের গোয়ারি গ্রামের চান্দরাটি টেক জয়গুরু দরবার শরীফ সংলগ্ন থেকে এলাকাবাসি ধরে গনপিটুনি দিয়ে ভালুকা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এর অাগে গত ৩১ মার্চ মঙ্গলবার উপজেলার ভরাডোবা ইউনিয়নের দক্ষিণ রাংচাপড়া গ্রামের সুশিল সেনের বাড়ির পাশে শাঁক ক্ষেতে শাঁক কুড়ানোর সময় ধর্ষক ময়েজ উদ্দিন কৌশলে মেয়েটিকে ধর্ষন করলে পাশের বাড়ির মতিউর তার বৌ চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে এসে দেখে মেয়েটির সালোয়ার জামা পড়ে অাছে কেউ নেই!
পরে মা হারা মেয়েকে পরিবারের লোকজন খোজাখুজি করে শেষ পর্যন্ত তার নানির বাড়ি বিরুনীয়া থেকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করেন। বর্তমানে মেয়েটি ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় ১ লা এপ্রিল বুধবার রাতে ধর্ষনের শিকার শিশুটির বাবা অালম মিয়া বাদি হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই ধর্ষক ময়েজ উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা করেছিলো মডেল থানা পুলিশ।
মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষন মামলার প্রধান হোতা ধর্ষক ময়েজ উদ্দিনকে ২ এপ্রিল স্থানীয়রা গোয়ারি গ্রামের জয়গুরু মাজার থেকে অাটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।




















