০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

মাদারীপুরে পিএসআই অনিমা বাড়ৈকে গলা কেটে হত্যার চেষ্টা

মাদারীপুরে পুলিশেরমাদারীপুরে পুলিশের পিএসআই অনিমা বাড়ৈকে গলা কেটে হত্যার চেষ্টা

মাদারীপুর সদর মডেল থানার পিএসআই অনিমা বাড়ৈকে গলা কেটে হত্যার চেষ্টা করেন কথিত এক প্রেমিক। আহত অনিমা সদর মডেল থানার প্রশিক্ষনকালীন উপ-পরিদর্শক (পিএসআই)। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের লেকেরপাড় পৌর শিশুপার্কের সমানে এ ঘটনা ঘটে। অনিমা বাড়ৈর বাড়ী গোপালগঞ্জ জেলার ভাঙ্গারহাট এলাকায়। কথিত প্রেমিক ঘাতক রনবীরের বাড়ি বগুড়া জেলায়, সে ঢাকা থাকে বলে জানায় পুলিশ। গুরুতর আহত অনিমাকে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং রাতেই তার গলায় অপারেশন হয়। এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন এসআই অনিমা বাড়ৈ ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, গত তিন মাস পূর্বে অনিমা বাড়ৈ মাদারীপুর সদর মডেল থানায় পিএসআই হিসেবে যোগদান করেন। রোববার রাত ১১টার দিকে অনিমা থানায় ডিউটি শেষে করে পুলিশ লাইনে যাচ্ছিল। পথিমধ্যে পৌর শিশুপার্কের পাশে  কথিত প্রেমিক রনবীর তাকে হত্যার জন্য গলায় ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন আহত অনিমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। রাতেই তার গলায় অপারেশন হয়। এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। এদিকে ঘাতক রনবীরকে ধরতে রাত থেকেই আমরা কয়েটি টিম মাঠে নেমেছি। আমাদের অভিযান অব্যহত রয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে জাপার ঘাটিতে জামায়াতের জয়-জয়কার

মাদারীপুরে পিএসআই অনিমা বাড়ৈকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রকাশিত : ০৩:২৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০