০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রামগড়ে বি জি বি, বি এস এফএর সেক্টর কমান্ডার পর্যায়ে নিস্ফল বৈঠক অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়  সাব্রুম সীমান্তবর্তী ফেনী নদীর বালুর চরে ৭ দিন যাবত আাটকেপড়া ভারত থেকে পুশইন করা মানসিক ভারসাম্যহীন নারীকে ফেরত পাঠাতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ এর অনুষ্টিত বৈঠক শেষ  পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিজিবি-বিএসএফ এর  মধ্যকার  আজকের পতাকা বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
৭/৪/২০ইং  সকাল ১১  ঘটিকার সময় মহামুনি মৈত্রী সেতু ১ এর নোমেন্স ল্যান্ডে  সেক্টর  কমান্ডার পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাছান  পি এস সি এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন উদয়পুরের সেক্টর কমান্ডার ডি আই জি জামিল আহমেদ। বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তারিকুল হাকিম পি এস সি।
   রামগড় ৪৩ বিজিবি সূত্রে জানা যায় , গত বৃহস্পতিবার  ওই নারীকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ফেনী নদীর নোমেন্স ল্যান্ডে  বি এস এফ  পুশ ব্যাক করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।পরবর্তীতে   বিজিবি সদস্যরা ঐ ভারসাম্যহীন  নারীকে  নদীর উপরে উঠতে বাঁধা দেয়। অন্যদিকে বিএসএফ  এর পক্ষ থেকে দাবী করা হচ্ছে নারীটি বাংলাদেশী।
এইদিকে প্রত্যক্ষদর্শীরা জানান ভারসাম্যহীন নারীটিকে অমানবিক ভাবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের দিকে ঠেলে নদীর মাঝখানে ফেলে রেখেছে। প্রথমদিন  অনাহারে কাটালেও গত কয়েকদিন যাবত বাংলাদেশী লোকজন ঐ নারীর কাছে খাদ্য ও পানি পৌঁছে দিচ্ছেন। সীমান্তবর্তী লোকজন নারীটিকে তার প্রকৃত দেশের কাছে পাঠানোর ব্যবস্থা করার জন্য জোর দাবী জানাচ্ছেন।
ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

রামগড়ে বি জি বি, বি এস এফএর সেক্টর কমান্ডার পর্যায়ে নিস্ফল বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:২৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
খাগড়াছড়ির রামগড়  সাব্রুম সীমান্তবর্তী ফেনী নদীর বালুর চরে ৭ দিন যাবত আাটকেপড়া ভারত থেকে পুশইন করা মানসিক ভারসাম্যহীন নারীকে ফেরত পাঠাতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ এর অনুষ্টিত বৈঠক শেষ  পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিজিবি-বিএসএফ এর  মধ্যকার  আজকের পতাকা বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
৭/৪/২০ইং  সকাল ১১  ঘটিকার সময় মহামুনি মৈত্রী সেতু ১ এর নোমেন্স ল্যান্ডে  সেক্টর  কমান্ডার পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাছান  পি এস সি এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন উদয়পুরের সেক্টর কমান্ডার ডি আই জি জামিল আহমেদ। বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তারিকুল হাকিম পি এস সি।
   রামগড় ৪৩ বিজিবি সূত্রে জানা যায় , গত বৃহস্পতিবার  ওই নারীকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ফেনী নদীর নোমেন্স ল্যান্ডে  বি এস এফ  পুশ ব্যাক করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।পরবর্তীতে   বিজিবি সদস্যরা ঐ ভারসাম্যহীন  নারীকে  নদীর উপরে উঠতে বাঁধা দেয়। অন্যদিকে বিএসএফ  এর পক্ষ থেকে দাবী করা হচ্ছে নারীটি বাংলাদেশী।
এইদিকে প্রত্যক্ষদর্শীরা জানান ভারসাম্যহীন নারীটিকে অমানবিক ভাবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের দিকে ঠেলে নদীর মাঝখানে ফেলে রেখেছে। প্রথমদিন  অনাহারে কাটালেও গত কয়েকদিন যাবত বাংলাদেশী লোকজন ঐ নারীর কাছে খাদ্য ও পানি পৌঁছে দিচ্ছেন। সীমান্তবর্তী লোকজন নারীটিকে তার প্রকৃত দেশের কাছে পাঠানোর ব্যবস্থা করার জন্য জোর দাবী জানাচ্ছেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান