০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

সখীপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর শিশু সুজনের (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বখতিয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সুজন উপজেলার গড়বাড়ি গ্রামের আন্নাছ আলীর ছেলে। সে গড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
জানা যায় শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে সুজন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির করেও তাকে পাওয়া যায় নি । শনিবার সকালে স্থানীয়রা শিশুটির লাশ পানিকে ভাসতে দেখে পুরিশে খবর দেয়। পরিবারের দাবি সুজনকে কেউ হত্যা করে লাশ পানিতে ফেলে গেছে।
কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, শিশুর বাবা তাকে জানিয়েছে শুত্রবার সন্ধ্যার পর তার ছেলে নিখোঁজ হন। শত্রুতা করে কেউ তার সন্তানকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। শিশুটির শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।
সখীপুর থানার ওসি আমীর হোসেন বলেন, শনিবার দুপুরে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগ :
জনপ্রিয়

সখীপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০