১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় প্রবাসীর ভোট দিতে গিয়ে ২ বছরের জেলে গেলেন রুবেল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে রুবেল হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক রুবেল হোসেন উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে কয়রা ফাজিল ডিগ্রি মাদ্রাসা (১৪৫) কেন্দ্রে তিনি এক প্রবাসীর ভোট দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে যাচাই-বাছাইয়ে জাল ভোট দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এটিএম আরিফ বলেন, জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

ডিএস./

ট্যাগ :

পাবনায় থমকে যাওয়া সুরের নতুন ছন্দ: ফিরল ‘সপ্তসুর’

উল্লাপাড়ায় প্রবাসীর ভোট দিতে গিয়ে ২ বছরের জেলে গেলেন রুবেল

প্রকাশিত : ০৫:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬