০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ঈদে ঘরেই বোরহানি তৈরির সহজ রেসিপি

ঈদের আনন্দ প্রত্যেক ঘরেই সুখ বয়ে আনে। ঈদে নানা রকমারি খাবারের আয়োজন করা হয়। যেহেতু গরমের মধ্যে ঈদ পালন করতে হবে, তাই টেবিলে সাজান ঠাণ্ডা ঠাণ্ডা সুস্বাদু বোরহানি।

যা গরমে আরাম ও পুষ্টি দুই-ই দেবে। দুপুরের খাবারের সঙ্গে ঠাণ্ডা বোরহানি সহজেই আপনাকে তৃপ্তি এনে দেবে। আর এই বোরহানি তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: মিষ্টি দই দুই কাপ, টক দই দুই কেজি, কাঁচা মরিচ কাটা দুই চা চামচ, পুদিনা পাতা বাটা দুই চা চামচ, সরিষা বাটা দুই চা চামচ, বিট লবণ দুই চা চামচ, পানি পরিমাণমতো, চিনি দুই টেবিল চামচ, লবণ দুই চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া দুই চা চামচ।

প্রণালী: কাঁচামরিচ ও পুদিনা পাতা একসঙ্গে বেটে নিন। এবার সবগুলো উপকরণ একসঙ্গে অল্প পানি দিয়ে গুলে নিন। এবার মিষ্টি দই, টক দইসহ সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করুন। ব্যস, তৈরি হয়ে গেলো সুস্বাদু বোরহানি। এবার বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ঈদে ঘরেই বোরহানি তৈরির সহজ রেসিপি

প্রকাশিত : ০৮:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০