০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

২৪ ঘণ্টায় ৪ হাজার শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪৩

দেশে প্রথমবারের মতো একদিনে চার হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল চার হাজার আট জন। এ নিয়ে দেশে ৯৮ হাজার ৪৮৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে এক হাজার ৩০৫ জন মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে। অন্যদিকে, একই সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯২৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ হাজার ১৮৯ জন সুস্থ হয়ে উঠলেন।

বুধবার (১৭ জুন) কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজনেস বাংলাদেশএ আর

মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন

২৪ ঘণ্টায় ৪ হাজার শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪৩

প্রকাশিত : ০৩:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০