০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ঈদের ৫ দিন আগে থেকে গণপরিবহন বন্ধ

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদুল আজহার ৫ দিন আগে থেকে এবং ঈদের তিনদিন পর পর্যন্ত মোট ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এমন নির্দেশনা চিঠি পাওয়ার কথা গণমাধ্যমে স্বীকার করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের পরে তিনদিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করব।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

ঈদের ৫ দিন আগে থেকে গণপরিবহন বন্ধ

প্রকাশিত : ০১:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০