০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক থাকবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে ঈদে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। তবে ঈদের পূর্বে ৫ দিন ও পরের ৩ দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। পাশাপাশি মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে বলে জানিয়েছে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খাালি মাহমুদ চৌধুরী।

বুধবার (১৫ জুলাই) মন্ত্রণালয়ের সভা কক্ষে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি ও অন্যান্য জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

তিনি ঢাকায় অবস্থানরত কর্মকর্তা/ব্যক্তিগণের সাথে সরাসরি এবং ঢাকার বাইরের কর্মকর্তাদের সাথে জুম অ্যাপসের মাধ্যমে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যবিধি মানতে ছাড় নয়। প্রয়োজন ছাড়া ভ্রমণ সীমাবদ্ধ রাখতে হবে। করোনাভাইরাস (কভিড-১৯) জনিত রোগ বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগের প্রণীত গাইড লাইন/স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরন করে যাত্রীসহ নৌযান চলাচলের বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, লঞ্চ ও ফেরিতে যাত্রী পারাপার করে আসছি। কভিড-১৯ সবকিছু নিয়ন্ত্রণ করে দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় লঞ্চে কোনো যাত্রী করোনায় আক্রান্তের সংবাদ পাইনি। আল্লাহর রহমতে করোনায় মৃত্যুহার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক কম।

তিনি বলেন, ঢাকা সদরঘাট একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল। এখান থেকে সারাদেশে নৌযান চলাচল করে। সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল করতে তিনি মালিকদের প্রতি আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক থাকবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৭:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০