০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

করোনা জয় করেছেন ১০ হাজার ৭৬ পুলিশ সদস্য

সারাদেশে শুক্রবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১৬ জন পুলিশ সদস্য। এর মধ্যে ১০ হাজার ৭৬ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, মোট আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যই আছেন ২ হাজার ৪৮৯ জন। তবে সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

সূত্রটি আরও জানায়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৫৩ জন সদস্য মারা গেছেন।

এদিকে, মোট ১৩ হাজার ৮৯ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং ৪ হাজার ৫৩২ জন পুলিশ সদস্য আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ

জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

করোনা জয় করেছেন ১০ হাজার ৭৬ পুলিশ সদস্য

প্রকাশিত : ০১:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০