০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা ব্যাংকে যাবে আজ

আজ বুধবার বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাসের টাকা সরকারি চারটি ব্যাংকে (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) পাঠানো হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও (সরকারি আদেশ) জারি হয়েছে। আজ (বুধবার) বোনাসের অর্থ নির্ধারিত চারটি ব্যাংকে পাঠানো হবে। ঈদের আগেই সকল শিক্ষক কর্মচারী ঈদ বোনাসের অর্থ হাতে পাবেন।

এর আগে গত সোমবার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের সরকারি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়। প্রচলিত বিধি অনুসারে এমপিও শিক্ষক-কর্মচারীরা ২৫ শতাংশ উৎসব ভাতা পাবেন।

আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এজন্য জুলাই মাসের বেতন অনুসারে শিক্ষকরা উৎসব ভাতা পাচ্ছেন বলে অধিদফতর সূত্রে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা ব্যাংকে যাবে আজ

প্রকাশিত : ০১:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০