০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

মাদারীপুর শহর রক্ষা বাঁধে ভাঙন

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর শহর রক্ষা বাঁধের লঞ্চঘাট এলাকার বেড়িবাঁধসহ ওয়াক ওয়ের ২০ মিটার এলাকা গতকাল শনিবার বিকেল ৪টার দিকে নদীতে বিলীন হয়ে গেছে। ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে শত শত বসত-বাড়ি। আতঙ্কে রয়েছে শহরবাসী। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিকেল থেকেই বালুর বস্তা ফেলানো হচ্ছে।

জানা গেছে, আড়িয়াল খাঁ নদীর শহরের লঞ্চঘাট এলাকায় শনিবার বিকেলে হঠাৎ করে ভাঙন শুরু হয়। পানির স্রোতে নদীর পাশে ওয়াক ওয়েসহ শহর রক্ষা বাঁধের ২০ মিটার ধসে যায়। এ সময় পাশের একটি বসতঘরও নদে বিলীন হয়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে।

ঝুঁকিতে থাকা মানুষজন বসতঘর থেকে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিতে শুরু করেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে লঞ্চঘাট, পুলিশ ফাঁড়ি, পুরান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শহরের শত শত স্থাপনা।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :

নওগাঁর রাণীনগরে মসজিদের বেহাত জমি পুনরুদ্ধার, আদালতের রায়ের পর বাঁশের বেড়া দিয়ে দখল

মাদারীপুর শহর রক্ষা বাঁধে ভাঙন

প্রকাশিত : ০১:১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০