১২:৩১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

হোমনায় বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দু’ভাইসহ ৩ শিশুর মৃত্যু

কুমিল্লার হোমনায় পবিত্র ঈদুল আযহায় ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুইভাইসহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে । নিহতরা হলো- খোদেদাউদপুর গ্রামের আমির হোসেন খন্দকারের ছেলে আবতাহি (১৪) ও রিপন মিয়ার ছেলে সাকিব (১১)। তারা দু’জন মামাতো-ফুফাতো ভাই ।

সোমবার সকালে উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে পাশর্^বর্তী বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে মো. জয়নাল আবেদিন নামের ১৭ মাসের আরেক শিশু পানিতে ডুবে মারা যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উপভোগ করার জন্য আবতাহি ঈদের আগের দিন ঢাকা থেকে হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামে দাদার বাড়িতে এবং সাকিব তার খালার বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে তারা দু’জনেই পাড়ার অন্যান্য ছেলেদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানায় দু’জনই পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে স্বজনরা দ্রুত পুকুরের পানির নীচ থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম ইসলাম তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
একই দিন সকালে পাশর্^বর্তী বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে মো. জয়নাল আবেদিন নামের ১৭ মাসের এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে ওই গ্রামের মো. ওমর ফারুকের ছেলে। এদিকে তিন শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, পানিতে ডুবে নিহত শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের জিম্মায় দিয়ে দেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা

হোমনায় বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দু’ভাইসহ ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৫:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০