০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন ব্রাজিলের কুতিনহো

ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপ কুতিনহোকে পেতে মুখিয়ে আছে বড় বড় ক্লাবগুলো। যত দ্রুত সম্ভব তাকে দলে ঢকাতে চায় বার্সেলোনা।

কাতালান ক্লাবটি এবার টাকার অংক বাড়িয়ে ১৬০ মিলিয়ন ইউরো করেছে লিভারপুলে খেলা এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য।

লিভারপুল দরাদরি করেই যাচ্ছে, বার্সাও ছাড়বার পাত্র নয়। কুতিনহো এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না, এটা জেনেও তাকে দলে চাইছে ব্লুগ্রেনারা।

‘দি টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, কুতিনহোকে ১২০ মিলিয়ন ইউরো দেয়ার কথা আগেই জানিয়েছিল বার্সেলোনা। এবার তার সঙ্গে আরও ৪০ মিলিয়নের সুযোগ সুবিধা যোগ হচ্ছে। শেষ পর্যন্ত এই টাকায় রাজি হলে কুতিনহো হবেন বার্সার ইতিহাসের সবচেয়ে বড় অংকের সাইনিংয়ের মালিক।

শুধু বার্সেলোনার নয়, স্বদেশী নেইমারের পর ফুটবল ইতিহাসেরই দ্বিতীয় সর্বোচ্চ দলবদলের ইতিহাস গড়বেন কুতিনহো।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ইতিহাস গড়তে যাচ্ছেন ব্রাজিলের কুতিনহো

প্রকাশিত : ০৮:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮