১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

গুলিতে নিহত নারী সাংবাদিক শাহীনা শাহীন

ফাইল ছবি

শাহীনা শাহীন নামের এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে তার স্বামী, অভিযোগ করেছে তার পরিবার। তিনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির বেলুচিস্থানে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসিন। এছাড়া, টকশোর সঞ্চালকের পাশাপাশি স্থানীয় একটি ম্যাগাজিন সম্পাদনাও করতেন তিনি। শনিবার বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে হত্যার ঘটনাটি ঘটে ৷

মোহাম্মদ মহসিন এর ভাষ্য অনুযায়ী, শাহীনকে গুরুতর অবস্থায় দুজন ব্যক্তি হাসপাতালে রেখে যান৷ তাদের একজন শাহীনের স্বামী নওয়াবজাদা মাহরাব বলে পরবর্তীতে জানতে পেরেছে পুলিশ ৷

মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা সিরাজ আহমেদ বলেন, শাহীনের পরিবার এই ঘটনায় তার স্বামী জড়িত থাকার কথা জানিয়েছে ৷ একে ‘অনার কিলিং’ হিসেবে সন্দেহ করছেন তারা৷ ছয়মাস আগেই এই দম্পতি ‘কোর্ট ম্যারেজের’ মাধ্যমে বিয়ে করেছিলেন ৷

এর আগে গত নভেম্বরে লাহোরে আরুজ ইকবাল নামের আরেক সাংবাদিককে খুন করার দায়ে তার স্বামী অভিযুক্ত হয়েছেন ৷

অনার কিলিং বা পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা পাকিস্তানে প্রায় নিয়মিত ঘটনা ৷ দেশটির মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী প্রতি বছর প্রায় এক হাজার নারী এমন হত্যার শিকার হন৷ সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ হিসেবে পরিচিত পাকিস্তান। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০২০ সালের বৈশ্বিক সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৪৫। ১৯৯২ সাল থেকে পাকিস্তানে অন্তত ৬১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুলিতে নিহত নারী সাংবাদিক শাহীনা শাহীন

প্রকাশিত : ০২:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০