০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

বেপরোয়া বাসের ধাক্কায় উল্টে গেল প্রাইভেটকার, আহত ৩

যাত্রীবাহী বেপরোয়া স্বদেশ পরিবহনের ধাক্কায় প্রাইভেটকার উল্টে গিয়ে ৩ জন আহত হয়েছে।
বুধবার দুপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রোএ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ সাদ্দাম হোসেন জানান,বুধবার দুপুর দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া থেকে গুলিস্তান চলাচলকারি স্বদেশ পরিবহনের ঢাকামুখী একটি মিনিবাস বেপরোয়া গতিতে প্রাইভেটকারকে ধাক্কা দিলে মহাসড়কের উপর প্রাইভেটকারটি উল্টে যায়।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা চালকসহ ৩ জন আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় সাইনবোর্ডস্থ প্রো- এ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আর প্রাইভেটকারটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, বেপরোয়া স্বদেশ বাসটি শণাক্ত করে আটকের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বেপরোয়া বাসের ধাক্কায় উল্টে গেল প্রাইভেটকার, আহত ৩

প্রকাশিত : ০৩:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০