০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ভোলায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

  • গজনবী, ভোলা:
  • প্রকাশিত : ১২:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • 79

ভোলার দৌলতখানে ৬০ বছরের বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক ভাবে বিষপানে আত্মহত্যার কথা বলা হলেও স্থানীয় ভাবে অভিযোগ উঠছে মারধর করে হত্যার পর মুখে বিষ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের মৃদ্দারহাট সংলগ্ন দিদরুল্লাহ গ্রামের মোতা-র বাড়িতে।

নিহতের পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার রাতে অন্যান্যদিনের ন্যায় বৃদ্ধ মোতালেব তার ক্যান্সারে আক্রান্ত অসুস্থ স্ত্রীর পাশে ঘুমিয়ে পরে। রাত অনুমান সাড়ে ১১ টায় তারা মোতালেবকে অচেতন অবস্থায় দেখতে পায়। এ সময়ে বৃদ্ধার পাশে একটি বিষের বোতল ছিলো।

নিহত মোতালেবের ছেলে শাহাবুদ্দিন জানায়, ঘটনার সময়ে তিনি বাড়ি ছিলেন না। সংবাদ পেয়ে বাড়ি এসে বাবার মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয় গণ্যমান্য লোকজন ও থানাকে বিষয়টি অবহিত করেণ। ঘটনার সময়ে তার ছোটভাই মনির কোথায় ছিলো জানতে চাইলে তিনি বলতে পারেননি।

স্থানীয়রা জানায়, বৃদ্ধার ছোট ছেলে মনির তার বাবার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে দুইদিন পূর্বে বেধড়ক মারধর করে। এলাকাবাসী ধারণা করছেন ঘটনার দিন তাকে পুনরায় বেধরক মারধর করে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।

এ ব্যাপারে মনিরের স্ত্রী জানায়, মৃত্যুর ২ দিন পূর্বে তার শ্বশুরের অনৈতিক কর্মকান্ড দেখার পর তিনি বিষয়টি তার স্বামীকে জানান। এরপর তার স্বামী বৃদ্ধ মোতালেবকে ঘর থেকে বের করে নিয়ে পার্শবর্তী একটি ঘরে তালা মেরে রাখে। তিনি আরো জানান আমার শ্বশুর এর পূর্বেও একাধিক অনৈতিক কর্মকান্ড ঘটিয়েছেন।

এ ব্যাপারে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে আসল রহস্য উন্মোচন হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ভোলায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

প্রকাশিত : ১২:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০