০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

বরগুনার প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমু মারা গেছেন

আব্দুল আলীম হিমু

বরগুনা জেলার সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতা অঙ্গনের অন্যতম ব্যক্তি, বরগুনা প্রেসক্লাবের সাতবারের সভাপতি। প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমু ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আব্দুল আলীম হিমু ১৯৭২ সাল থেকে দৈনিক গণ কন্ঠের বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। দৈনিক ইত্তেফাকের সুদীর্ঘ ৩৫ বছরের বরগুনা (দক্ষিণ) জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমু করোনা পজেটিভ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৮ আগস্ট ভর্তি হন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে গত ৫ সেপ্টেম্বর সকালে এয়ার এম্বুলেন্সযোগে জরুরি ভিত্তিতে রাজধানী ঢাকার মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটের সময় তাঁর মৃত্যু হয়।

প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমুর মৃত্যুতে, বরগুনা ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু শোক প্রকাশ করেছেন।

মরহুমের নামাজে জানাযা ১০ সেপ্টেম্বর বৃহাস্পতিবার আছর নামাজ শেষে বরগুনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটি গঠিত

বরগুনার প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমু মারা গেছেন

প্রকাশিত : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০