০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

রাজৈরে গৃহবধূর রহস্যজন মৃত্যু

মাদারীপুর জেলার রাজৈরে এক সন্তানের জননী লাভলী বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে । গৃহবধূর পরিবারের দাবি, শশুর বাড়ির লোকজন তাকে শারিরিক ভাবে নির্যাতন করে হত্যা করেছে । তবে শশুর বাড়ির লোকজনের দাবি, হত্যা নয় বরং তার স্বামীর সাথে মোবাইলে ঝগড়া করে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্নহত্যা করেছে । বুধবার (৯/০৯/২০) রাত সাড়ে ৯টার সময় উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের মৃত হাসু মোল্লার মেয়ে লাভলি বেগমের সাথে প্রায় ৬ থকে ৭ বছর পূর্বে রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকার মজিবর সরদারেরর ছেলে প্রবাসি আজাদ সরদারের বিয়ে হয় । বিয়ের পর থেকে স্বামীর বাড়ির লোকজনের সাথে পারিবারিক কলহ চলে আসছিল গৃহবধূ লাভলির। এরই জের ধরে বুধবার রাত সাড়ে ৯টার সময় গৃহবধূ লাভলি বেগম সৌদি প্রবাসী স্বামী আজাদের সাথে মোবাইলে কথাকাটাটির এক পর্যায় ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্নহত্যা করার চেষ্টা করে ।

পরে বাড়ির লোকজন টের পেয়ে গৃহবধূ লাভলী বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় । গৃহবধূ লাভলি বেগমের ভাই রাসেল মোল্লা জানায়, আমার বোনকে ওর শশুর বাড়ির লোকজন শারিরিক ভাবে নির্যাতন করে হত্যা করেছে । আমি এর সঠিক বিচার চাই । গৃহবধূর শশুর মজিবর সরদার তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, সৌদি প্রবাসি আমার ছেলে আজাদের সাথে মোবাইলে কথাকাটাকাটির পর গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্নহত্যা করার চেষ্টার খবর পেয়ে আমি বউকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় । এলাকবাসি জানায়, এর আগেও ওই গৃহবধূ দুইবার আত্নহত্যার চেষ্টা করে । রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রাজৈরে গৃহবধূর রহস্যজন মৃত্যু

প্রকাশিত : ০৫:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০