আনোয়ারা উপজেলায় সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশন কমিটি গঠন করা হয়। মানব সেবার ব্রত নিয়ে এক ঝাঁক তরুণের সমন্বয়ে গঠিত হয়েছে সামাজিক ও অরাজনৈতিক সংগঠনটি গঠন করা হয়।
মঙ্গলবার( ৮সেপ্টেম্বর) উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষকের উপস্থিতিতে সংগঠনের অস্থায়ী কার্যালয় কাজির ডেউরিতে বিকাল ৫ টায় কমিটি গঠনের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সর্বসম্মতিক্রমে তানজিম তাহেরকে সভাপতি,আলাউদ্দীন খানকে সাধারণ সম্পাদক এবং রায়হান চৌধুরীকে ১নং সাংগঠনিক সম্পাদক করে ৬৩ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,নবগঠিত কমিটির সংগঠনের উপদেষ্টা ভলভো নিমার্ণ সরঞ্জাম সরবরাহকারী ডিলার পরিচালক ইঞ্জিনিয়ার আবু মোঃ রাশেদ চৌধুরী,জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার সহ-সম্পাদক, জিনিয়াস বাংলা টিভি-২৪ এর পরিচালক ও সম্পাদক সাংবাদিক এম.এ ছবুর সহ প্রমুখ। নবগঠিত কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পাওয়া কার্যকরী পরিষদের সদস্যগণ ও কার্যনির্বাহী কমিটির সদস্যগণদের উপস্থিতিতে সকলে মতামত পেশ করে বলেন,মানবতার তরে সেবা করার লক্ষ্য নিয়ে আমাদের এই সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে কমিটি গঠন করা হয়েছে। দেশের তরে মানবতার তরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যেতে চাই ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ






















