০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চিরিরবন্দরে ৯০ বোতল ফেন্সিডিল সহ আটক দুই ভাই

দিনাজপুরের চিরিরবন্দরে অভিনব কায়দায় অটোরিকশায় লুকানো অবস্থায় ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মনোয়ার হোসেন (৩৩) এবং মোস্তাফিজার রহমান (৩৮) নামে দুই ভাইকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

আটক দুই ভাই পার্বতীপুর উপজেলার দন্ডপানি গ্রামের পশ্চিমপাড়ার মমতাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় চিরিরবন্দর উপজেলার বেলতলী-কুতুবডাঙ্গা সড়কের বানীযুগী রেলগেট নামক স্থানে তাদেরকে আটক করা হয়েছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বলেন, এসআই এমদাদ এবং এএসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে আটক করা হয়েছে। তারা নীল রঙ্গের অটোরিকশায় বিশেষ কায়দায় লুকিয়ে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল নিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, ফেন্সিডিল ও অটোরিকশা সহ তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা নং-৮।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

চিরিরবন্দরে ৯০ বোতল ফেন্সিডিল সহ আটক দুই ভাই

প্রকাশিত : ০২:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০