গোলাপগঞ্জে অশ্লীল ও মাদকমুক্ত গ্রাম গড়তে যুবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দক্ষিণ রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গঁণে রায়গড় গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী বদরুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক আজিজ খানের সঞ্চালনায় ও আমজাদ আহমদ খানের তেলাওয়তে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ, সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান উজ্জল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহিম উদ্দিন,দুলু মিয়া, কবির আহমদ,সাংবাদিক শফিক উদ্দিন আহমদ, হিফজুর রহমান, বাবুল আহমদ, সালেহ আহমদ খান, মাহতাব উদ্দিন, জয়নাল আহমদ, রেজাউল করিম রেজা, খলাই মিয়া, জামাল উদ্দিন, ময়নুল ইসলাম,আমজাদ আহমদ খান, জুবের আহমদ, কামাল আহমদ, ফখরুল ইসলাম, আব্দুল মালিক, লিটন আহমদ, সাকের আহমদ, হাফিজুর রহমান, সাহেদ আহমদ, আলম আহমদ,স্বপন আহমদ প্রমুখ।
সভার শুরুতেই সুচনা বক্তব্যে ঢাকাদক্ষিণ ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান সেলিম উদ্দিন আহমদ সভা আহবানের বিভিন্ন বিষয় সম্পর্কে সবাইকে অবগত করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















