১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে শুধুমাত্র কে-টাইপ ফেরি ছেড়ে গেছে। এর আগে গতকাল সীমিত আকারে ফেরি চলাচল শুরু হলেও রাতে একটি ফেরি ডুবোচরে আটকে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার সকালে চ্যানেল কিছুটা সচল হওয়ায় উভয় ঘাটে কে-টাইপ ফেরিগুলো চলাচল শুরু করে।

কাঁঠালবাড়ী ফেরি ঘাটের টার্মিনাল সুপারিনেটন্ডেন্ট মো. ফারুক হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে কে-টাইপ ফেরি ক্যামেলিয়া ও কাকলী শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এবং শিমুলিয়া থেকে কে-টাইপ ফেরি কিশোরী কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা হয়েছে। তবে রো রো ও ডাম্প ফেরি বন্ধ আছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, দীর্ঘ আট দিন নাব্যতা সংকটে বন্ধ থাকার পর গতকাল শুক্রবার বিকেলে পরীক্ষামূলকভাবে একটি রো রো ও দুটি কে-টাইপ ফেরি শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কে-টাইপ ফেরি দুটো ঘাটে এসে পৌঁছালেও রো রো ফেরিটি আটকে যায় ডুবোচরে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ফেরিটি ডু্বোচর মুক্ত হতে সক্ষম হয়। এর পর রাতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

এর ফলে শনিবার থেকে শুধুমাত্র কে-টাইপ ফেরি চলাচল করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কাঁঠালবাড়ী ও শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১১:২১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০